
মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ জেলায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন ভোক্তারা । চালকদের তেলের খোঁজে ঘুরতে ঘুরতেই মোটরবাইকে থাকা অবশিষ্ট তেলও শেষ হয়ে যাচ্ছে। কোথাও সীমিত পরিমাণ তেল এলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তা পাওয়া যাচ্ছে না। দীর্ঘ চেষ্টার পর তেল না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না মিললেও গ্রামের হাট-বাজার গুলোতে চড়া দামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরবাইক চালকসহ সাধারণ মানুষ।
বিভিন্ন বাজারগুলোতে সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে পেট্রোল ও অকটেন ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।
এসময় ব্যবসায়ীদের দৈনিক অভিযোগ বার্তা’র প্রতিনিধি জিজ্ঞেস করে জানাতে চান,অতিরিক্ত মূল্যে পেট্রোল অকটেন বিক্রি করার কারন জানতে চাইলে,ব্যবসায়ীরা বলেন পাম্প থেকে আমাদের অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হয় তাই আমরা বেশি দামে বিক্রি করবো তাতে আপনার কি!!
এছাড়াও ময়মনসিংহ ফুলপুরসহ বিভিন্ন উপজেলার ফিলিং স্টেশনে তেল না মিললেও গ্রামের হাট-বাজারগুলোতে চড়া দামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরবাইক চালকসহ সাধারণ মানুষ। বাজারে একই দামে বিক্রি করছে। এমনকি অনেক বাজারে অতিরিক্ত দরে বিক্রি করা হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST