
সিংগাইর প্রতিনিধিঃ
হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমন আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকায় বুধবার (২২ জানুয়ারি) রাত ৭ টার দিকে উপজেলার পৌর এলাকার গোবিন্ধল নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ইমন আহমেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার শুয়াপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের আব্দুল সালামের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জগামী ১টি ট্রাক পৌর এলাকার গোবিন্ধল নতুন বাজার পৌঁছালে ঢাকাগামী ১টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে থানা পুলিশে হস্তান্তর করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST