নিউজ এডিটর
২ জুন ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টারঃ রংপুরে চাঞ্চল্যকর অপহরণ মামলায় ভুক্তভোগী উদ্ধারসহ প্রধান অভিযুক্ত জাহিদ হাসানকে (২৯) মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।গ্রেফতার জাহিদ হোসেন মিঠাপুকুর থানার পশ্চিম চুহর এলাকার ফারুক মিয়ার ছেলে। এজাহার সূত্রে র‌্যাব জানায়, অপহৃত নাবালিকা ৭ম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে অভিযুক্ত জাহিদ হোসেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হলে গত ২৪ মে বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জাহিদ হোসেন ও তার সহযোগী ২/৩ জন মিলে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসযোগে মিঠাপুকুরের দিকে নিয়ে যায়। এদিকে ভুক্তভোগী বাড়িতে না যাওয়ায় এবং কোনো খোঁজ খবর না পেয়ে গত ৩০ মে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি অপহরণ মামলা দায়ের করেন। অপরহরণের বিষয়টি আমলে নিয়ে র‌্যাব- ১৩ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত শিক্ষার্থীসহ অপহরণকারী জাহিদ হাসানকে গ্রেফতার করে। র‌্যাব- ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন,গ্রেফতার জাহিদ হোসেনকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST