মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজাইকাটা বাঙ্গাল বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী জিএস নুরে রুনু তালুকদারের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি শেষ পর্যন্ত এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।
মোকছেদুর রহমান চান হাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলম তালুকদার রনজু।
উঠান বৈঠকে ৩নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জিএস নুরে রুনু তালুকদার আবেগঘন কণ্ঠে বলেন, “আমার হারাবার কিছু নেই। আমৃত্যু সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমার ৩৮ বছরের রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবেন না আমি কোনোদিন কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে সেবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি।” বক্তব্যকালে তিনি তার মরহুম একমাত্র ছেলের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মহন মিয়া, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান মেম্বার, সম্মানিত সদস্য সাদা সরকার, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বকুল তালুকদার এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক, যুবনেতা শরিফুল ইসলাম জান মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য শহিদুল ইসলাম, যুবনেতা রোকন ইসলাম, মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজু, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক জাকিউল ইসলাম তালুকদার উজ্জ্বল এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মান্তুসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST