নিউজ এডিটর
১১ জুন ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহঃ ​জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিনের অবহেলিত এই ইউনিয়নকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস নুরে আলম তালুকদার রুনু। সম্প্রতি চর গোবিন্দীতে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে তার সমর্থনে ঢল নামে হাজারো মানুষের। ​বৈঠকে স্থানীয়রা অকপটে জানান, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, যিনি সবসময় সুখে-দুঃখে তাদের পাশে ছিলেন। রুনু তালুকদারকে নিয়ে মাহমুদপুর ইউনিয়নবাসীর মধ্যে এখন ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা তাকেই ‘আগামীর কাণ্ডারি’ হিসেবে বিবেচনা করছেন। ​প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম তালুকদার রুনু বলেন, ‘মাহমুদপুরের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে নাগরিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। আমি কোনো দলীয় সংকীর্ণতা নয়, বরং মাহমুদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগনের পবিত্র আমানত নিয়ে সততা ও দক্ষতার সাথে এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। ​তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের ব্যর্থতা ও দুর্নীতির কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাহমুদপুর ইউনিয়নবাসীর এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। ​এদিনের বৈঠকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবিরসহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।এসময় স্হানীয় ভোটারদের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেওয়া এই বৈঠক প্রমাণ করেছে যে, আগামী নির্বাচনে মাহমুদপুরবাসী পরিবর্তনের পক্ষে রায় দিতে বদ্ধপরিকর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST