নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইলে ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে মারা গেলো

কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মজিদ আলী বেপারী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মজিদ আলী বেপারী নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলছিলেন। তার কাছাকাছি ট্রেন চলে আসলে আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি কিছুই শুনতে পাননি। এরপর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রেলস্টেশন সূত্রে জানায়,আজসোমবার সকাল সাড়ে ৬টার দিকে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরেই সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় লোকটি কাটা পড়ে।কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া অভিযোগ বার্তা’কে বলেন,মজিদ আলী ডায়াবেটিসের রোগী। রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সোমবার সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঘটনার পরে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

২

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৩

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৪

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৫

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৬

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৭

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৯

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১০

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১১

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১২

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৩

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৪

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৫

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৬

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৯

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

২০

Design & Developed by BD IT HOST