News Editor
৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর মোহনপুরে সিএনজি-ভুটভুটি সংঘর্ষে নিহত ২

রাজশাহী ব্যুরো , রাজশাহীর মোহনপুর সিএনজির সঙ্গে ভুটভুটির সংঘর্ষে সেনা সদস্যসহ মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত, পলাশ (২১)। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। নিহত অপরজন হলেন, রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে ও মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস(৪০)।মোহনপুর থানা পুলিশ জানায়, পলাশ ও কুদ্দুস দুজনে সিএনজি গাড়িতে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। তাদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেট হতে অনুমানিক ১০০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় সিএনজি গাড়িতে থাকা যাত্রী পলাশ এর মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং ভিকটিম মোঃ আব্দুল কুদ্দুস এর মাথায়, ডান হাতে গুরুতর রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনার সাথে জড়িত ভুটভুটি চালককে আটক করে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

২

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৩

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৪

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৫

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৬

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৭

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৯

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১০

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১১

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১২

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৩

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৪

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৫

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৬

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৯

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

২০

Design & Developed by BD IT HOST