নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলা: ৪ সংবাদকর্মী আহত

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার সংবাদকর্মী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে বারো টা দিকে কাউয়াখোপ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড়ের পশ্চিম নাপিতার ঘোনা এলাকায় এই ঘটনায় ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রামু প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান সাঈদ,দৈনিক কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া,সিসিএন নিউজ রামু প্রতিনিধি মোঃ কাসেম, কোহেলিয়া টিভি রামু প্রতিনিধি সিরাজুল মোস্তফা আবির। আহত সাংবাদিকেরা বলেন,কাউয়াখোপ ইউনিয়নের নাপিতার ঘোনা এলাকায় অবৈধ পাহাড় কাঁটার খবর পেয়ে চার সাংবাদিক ঘটনাস্থলে যান। পরে ভিডিও ও ছবি ধারণ করার সময় অবৈধ ভাবে পাহাড় কাটার শ্রমিকেরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন পাহাড় খেকো মূলহোতা আব্দুল মালেক। তিনি ‘সব দুই টাকার সাংবাদিক’ বলে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা শুরু হয়। প্রথমে সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নিয়ে ভাংচুর ও পরে গিয়ে মারধর করা চেষ্টা করে। কাউয়াখোপের নাপিতের ঘোনা এলাকার চিহ্নিত বালুদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসী আব্দুল মালেক বাহিনী দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চার সংবাদ কর্মীকে পথ অবরোধ করে রাখছে দুই থেকে তিন ঘন্টা টা দিকে রামু থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাদের উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলেন আব্দুল মালেক নামে এই ব্যাক্তি প্রতিনিয়ত মাটি বিক্রি করে থাকে। আমাদের এলাকায় বড় একটি মাদ্রাসা আছে সেখানে অনেক ছোট্ট ছেলে মেয়েরা যাতায়াতে করে থাকে। অতিরিক্ত ডাম্পার চলাচল করার কারণে জীবনে ঝুঁকি নিয়ে মাদ্রাসায় যাতায়াত করতে হয় ছাত্র/ছাত্রীদের। ঘটনার বিষয়ে জানতে ডাকাত মালেক মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তাঁর মুঠোফোন বন্ধ করে দেন। এই ব্যাপারে রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক—তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নেতৃদ্বয় আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির ইসলাম ভূইয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি বুধবার বিকেলে জেনেছি। অবশ্যই হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি চৌধুরী কাছে জানতে চাইলে তিনি জানান যে আপনাদের অবরোধ করছি সেটা তো পৌজধারী অপরাধ। পুলিশ যাওয়ার পরে কোন ব্যবস্থা নে নাই। পুলিশ এগুলো জব্দ করে নাই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST