লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হচ্ছে তারেক রহমানের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ জুন ২০২৫, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হচ্ছে তারেক রহমানের

নিজস্ব প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে লন্ডনের পথে রয়েছেন। সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে এমিরাটস এয়ারের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো কৌতুহল শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের একটি চিঠিকে ঘিরে এই কৌতুহল। চিঠিতে টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। হাউস অব কমন্সে তিনি প্রধান উপদেষ্টাকে চা কিংবা ডিনারেরও আমন্ত্রণ করেছেন। যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এ রকম কোন পত্র তারা পান নি। আর পেলেও টিউলিপ সিদ্দিক এমপির সাথে দেখা করার সম্ভাবনা তাঁর নেই।

এদিকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্থ একটি সূত্র। এ নিয়ে তারেক রহমান দলীয় নীতি নির্ধারকদের সাথে ইতোমধ্যে কথা বলেছেন বলেও সূত্রটি জানিয়েছে।

সূত্রটি জানায়, আগামী ১৩ জুন দিনের যে কোন সময় প্রধান উপদেষ্টার সুবিধাজনক স্থানে তাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাতে দলের পক্ষ থেকে কারা কারা উপস্থিত থাকবেন এ নিয়েও সোমবারের মিটিংয়ে আলোচনা হয়েছে।

এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

অপরদিকে লন্ডনে আওয়ামী লীগের পক্ষকে প্রধান উপদেষ্টার সফরের বিপক্ষে কতিপয় কর্মসূচি নেয়া হলেও পুলিশের শক্ত ভূমিকার কারণে বাঁধাগ্রস্ত হয়েছে।

সুএঃ ইনকিলাব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১২

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৩

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৫

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৬

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৭

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৯

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

২০

Design & Developed by BD IT HOST