লোনের চাপ ও পারিবারিক অশান্তিতে নিজ বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ সেপ্টেম্বর ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোনের চাপ ও পারিবারিক অশান্তিতে নিজ বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে পৌর এলাকার সলেমানপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণ জানতে ভিকটিমের ছেলে ইয়াসিন আরাফাত ফাহিম জানান, রাত আনুমানিক ১টার দিকে আব্বা দুইতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান। যাওয়ার সময় দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন তিনি। রাতে কোন এক সময় নিজ লাইসেন্সকৃত বন্দুকের নল মুখের ভিতর চালিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

তিনি আরো জানান মৃত্যুর আগে আব্বার পরিচিত একজনকে ফোন দিয়ে বলেন আমি মারা যাচ্ছি বন্দুকের গুলি লোড করে ফেলেছি,বলে ফোন কেটে দেন। আমার ঘরে ফ্যান চলার কারণে আমি গুলির শব্দ শুনতে পাইনি। ভোর রাতে ঘর থেকে বের হতে গিয়ে দেখি ঘরের দরজায় ছিটকানি দেওয়া। পরে পাশের বাড়ির শাহিদা নামে এক ভাবীর কাছে ফোন দিয়ে বাড়িতে আসতে বলি। আব্বা আগেই বাড়ি ঢোকার মেনগেট খুলে রেখেছিল। ভাবি এসে ছিটকানি খুলে দিলে নিচতলায় এসে দেখি আব্বার রুমের মেঝেতে মৃতদেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে তিনি জানান আব্বা
ব্যাংক থেকে প্রায় দুই কোটি টাকা লোন নেওয়া আছে সেটা কিছুদিন আগে ডি-ভোলডার হয়ে গিয়েছিলো যার কারণে দুশ্চিন্তায় ছিল সে থেকেই এমনটা হতে পারে।

সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত নজরুল ইসলাম নজু সলেমানপুর গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলছিলো। পাশাপাশি ব্যাংকের ঋণও ছিলো। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST