নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: সাদিক কায়েম

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন শহীদ আবরার ফাহাদ আমাদের যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার ওপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে। আবরার যে চেতনা লালন করতেন জুলাইয়ের সকল শহীদসহ প্রত্যেকে একই চেতনা ও আকাঙ্ক্ষা লালন করতেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এ এসব কথা বলেন তিনি। কবর জিয়ারতকালে সাদিক কায়েমকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এসময় আবরার ফাহাদের বাবা এবং স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাদিক কায়েম আবরার ফাহাদকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক’ এবং প্রেরণার বাতিঘর হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই খুনি হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ আবরারকে নির্মমভাবে সারারাত নির্যাতন করে শহীদ করেছে। অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি, প্রতিবছর যেন ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন দেশের প্রতিটি ক্যাম্পাসে ৭ অক্টোবরকে আগ্রাসনবিরোধী আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তিনি জানান, ডাকসুর পক্ষ থেকে তারা এই দিনটিকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করবেন। ডাকসু ভিপি বলেন, অন্তর্বর্তী সরকার যদি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জুলাইয়ের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করতে না পারে, তবে ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি তাদের হতে পারে। কবর জিয়ারত শেষে সাদিক কায়েম কুষ্টিয়া শহরের কটায়খানা মোড়স্থ শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST