সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে ট্রাক ৫ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়িতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে ট্রাক ৫ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়িতে ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই লাইনে ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল বন্ধ ছিল।বুধবার (৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে জামালপুর-সরিষাবাড়ি লাইনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের পরিচয় জানা যায়নি। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে ইঞ্জিন এনে ট্রাকটি সরানো হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এখনও তদের পরিচয় জানতে পারিনি। তারা চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST