স্পিকার ও ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা প্রাধান্য পাবে  - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
৭ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পিকার ও ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা প্রাধান্য পাবে 

অনলাইন ডেস্কঃ

আগামী ১২ মার্চ, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এর আগেই সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে চাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। যদিও প্রথম অধিবেশনেই সংরক্ষিত নারী আসন চূড়ান্ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই।

বিএনপির একাধিক সূত্র জানায়, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ নির্বাচন করার চেষ্টা আছে দলে। দলের ভেতরে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। স্পিকার পদে পাঁচ কিংবা তার চেয়ে বেশিবার সংসদ সদস্য হয়েছেন– এমন নেতাদের মধ্য থেকে গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়া হবে। কারণ, সংসদীয় কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা দরকার। পাশাপাশি সুন্দর সংসদীয় পরিবেশ সৃষ্টির জন্য গ্রহণযোগ্যতাও জরুরি।দলীয় সূত্র জানায়, নারী আসনে মনোনয়নের প্রক্রিয়াও শুরু করেছে বিএনপি। খুব শিগগির মনোনীতদের ডাকা হবে। এই মনোনয়নে অভিজ্ঞ, সক্রিয় ও ত্যাগীদের সামনে আনার চিন্তা আছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমকালকে বলেন, অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিল, তাদের মধ্য থেকে যোগ্যদের মূল্যায়ন করবে দল।

তবে এখনই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড় করবে না বিএনপি। সংসদ শুরুর পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবেস্পিকার পদে আলোচনায় চার নেতা বিএনপির বেশ কয়েকজন নেতা সমকালকে বলেন, স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম রয়েছে। তিনি বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। মেজর হাফিজ ভোলা-৩ আসনের ছয়বারের সংসদ সদস্য।

দুইবারের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও আছে এই তালিকায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন।

তবে একাধিক বিএনপি নেতা বলেন, এই দুজনের একজন মন্ত্রী, আরেকজন বয়সের ভারে ন্যুব্জ। ফলে তাদের বাইরে ছয়বারের এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নাম সামনে আনছেন তারা। তিনি নবম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেছিলেন। সংসদীয় কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা আছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও দলের ভেতরে আলোচনায় আছে।

১২ মার্চ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। সরকারি দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলকে দেওয়া হবে। এ জন্য প্রধান বিরোধী দল জামায়াতকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার দেওয়া হলে বিএনপির তরফ থেকেও একজন বিকল্প ডেপুটি স্পিকার করার পরিকল্পনা আছে বলে দলীয় সূত্র জানায়। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, জুলাই সনদে বলা হয়েছে, সংবিধানে এমন বিধান যুক্ত করা হবে, যাতে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বিএনপি সনদের এই প্রস্তাবে নোট অব ডিসেন্ট ছাড়া একমত হয়েছিল। পাশাপাশি দলটির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, সংসদের নিম্ন ও উচ্চকক্ষে ডেপুটি স্পিকারের পদ হবে দুটি। একটি নেওয়া হবে বিরোধী দল থেকে। তবে এসব করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১০

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১২

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৩

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৪

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৫

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৬

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

১৭

গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

১৮

ইরান যুদ্ধে ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

১৯

কানাইঘাটের মেয়র পদে পাঁচ বছর পর বিজয়ী ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ 

২০

Design & Developed by BD IT HOST