নিউজ এডিটর
৯ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ জমি লাগিয়ত মূল্য, শ্রমিকের মজুরি, পলিথিন খরচসহ সব মিলিয়ে প্রতিমণ লবণ উৎপাদনে খরচ হয় ৩০০ টাকা। ফলে লোকসানে চাষিরা। কুতুবদিয়ায় লবণ উৎপাদনের ভরা মওসুমে লবণের দরপতনে দিশেহারা চাষিরা। মাঠে চাষিরা দাম পাচ্ছে মণপ্রতি ১৬০ টাকা। সে হিসেবে প্রতি কে‌জির দাম পড়ে মাত্র ৪ টাকা। ‌ চাষিরা জানান, জমি লাগিয়ত মূল্য, শ্রমিকের মজুরি, পলিথিন খরচসহ সব মিলিয়ে প্রতিমণ লবণ উৎপাদনে খরচ হয় ৩০০ টাকা। ফলে লোকসানে চাষিরা। জানা গেছে, চলতি লবন মওসুমে উপজেলার ৬ ইউনিয়নে ৬ হাজার একর জমিতে লবণ চাষ করছেন সাড়ে ৪ হাজার লবন চাষি। গত ২০২৪-২৫ অর্থ বছরে চাষিরা লবনের দাম না পাওয়ায় এবার ৫০০- একর জমি পতিত পড়ে আছে। দক্ষিণ ধুরুং ইউনিয়নে লবন চাষি মো: কামাল জানান, গত মওসুমে শ্রমিক খরচ পুরোটাই ঘাটতি ছিল। চার কাণি জমিতে একলক্ষ টাকা লোকসান গুনতে হয়েছে। তাই এবার জমির লাগিয়ত মূল্য কম । চলতি বছর লবণ উৎপাদনের ভরা মওসুমে রেকর্ড পরিমাণ লবন উঠছে। লবণের দাম ক‌মে যাওয়ায় আসন্ন ঈদের কেনা কাটায় মারাত্বক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। আলী ফকির ডেইলের মাঠের চাষি ছোটন বলেন, ব্যবসায়িরা প্রতিমণ লবণেরর দাম দিচ্ছে ১৬০-৭০ টাকা। গত বছর ৩ কাণি জমিতে লবণ চাষ করে ন্যায্য দাম না পাওয়ায় দেড় লক্ষ টাকা লোকসান দিয়েছে বলেও জানান ছোটন। লবণ উৎপাদনে খরচ বেশি হলেও সরকার নির্ধারিত লবনের দাম তারা পাচ্ছেন না। লবণের ন্যায্য দাম নির্ধারণ করতে হবে। শুধু লবণ আমদানি বন্ধ রাখলে হবেনা। লবণের ন্যায্যমূল্য নির্ধারণসহ লবণ বোর্ড গঠন করাও জরুরি। উত্তর ধুরুং ইউনিয়নের লবণ ব্যবসায়ি মোহাম্মদ হোছাইন বলেন, নারায়নগঞ্জ, খুলনার মিলগুলোতে যে দাম দেবে, সেই দামের ওপর ভিত্তি করে মাঠ পর্যায়ে চাষিদের দাম দেয়া হয়। প্রতিমণ লবণ ১৬০ থেকে ১৭০ টাকা দাম মাঠে চাষিরা পাচ্ছে। তবে আরো কমে যেতে পারে বলে মনে করেন তিনি। তিনি জানান, মাঠ থেকে লবণ কিনে শ্রমিক,পরিবহণ খরচ, ঘাটসহ ৬০ টাকা নেয়া হয়। কম-বেশি সব মাঠেই একইভাবে খরচ নেয়া হয় বলেও জানান তারা। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, কুতুবদিয়া-মহেশখালী মানুষের প্রধান পেশা লবণ চাষ আর মৎস্য আহরণ। মাঠে লবনের কেজি ৪ টাকার কিছু উপরে। লবনের ন্যায্য দাম নির্ধারন না করেই আমদানির পাঁয়তারা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। তারা আন্দোলন প্রতিবাদ করে স্থগিত রেখেছেন। চাষিরা যেন লবনের ন্যায্য দাম পায় সেজন্য সংসদে তার সরকারের মাধ্যমে একটি লবনবোর্ড গঠনের উদ্যোগ নেবেন বলেও জানান আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST