১০ আঙুল দেখিয়ে নিজের বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৩৯
ইফতারের সময়: ৬:১৪
নিউজ এডিটর
১৬ মার্চ ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ আঙুল দেখিয়ে নিজের বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও জীবিত আছেন এবং তার হাতে সাধারণ মানুষের মতোই ১০টি আঙুল রয়েছে, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বকে তিনি এই বার্তাই দিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে তার হাতে ১০টির বেশি আঙুল দেখা দেওয়ায় অনেকে সেটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করেছিলেন।

রবিবার অনলাইনে পোস্ট করা নতুন একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের একটি ক্যাফেতে বসে বেশ আয়েশ করে একটি ক্যাপুচিনো কফির মগ হাতে তুলে নিচ্ছেন নেতানিয়াহু। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বিদ্রূপের সুরে বলেন, ইন্টারনেটে তারা বলছে যে প্রধানমন্ত্রী মারা গেছেন? আসলে আমি কফির জন্য মরছি।

নিজের শারীরিক সুস্থতা ও অস্তিত্বের প্রমাণ দিতে তিনি দুই হাতের আঙুলগুলো ক্যামেরার সামনে ছড়িয়ে ধরেন। সেখানে স্পষ্ট দেখা যায় যে তার দুই হাতে মোট ১০টি আঙুলই রয়েছে। এরপর তিনি কফিতে চুমুক দেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিও ভাষণ প্রচারের পর তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে দাবি করে অনেক নেটিজেন সেটিকে ভুয়া ও এআই-জেনারেটেড বলে প্রচার করতে শুরু করেন। এমনকি তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি সুবিধা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

নান্দাইলে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, গাঁজাসহ আটক ১

সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটক

২২ দিনের জ্বালানি নিশ্চিত, নতুন করে আনা হচ্ছে আরও তেল

বিয়ের অনুষ্ঠানে চমক, অকটেন উপহার দেওয়া হলো বরকে

মিঠামইনে আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত ৩০

অকটেন-পেট্রোল সংকটে দেশ, ভোগান্তিতে সাধারণ মানুষ

টানবাজারে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ বিক্রি

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

১০

ইসরায়েলে আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

সাইপ্রাসে দুঃস্বপ্নের দিন-রাত বাংলাদেশি ছাএদের

১২

অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

১৩

কুমিল্লায় রেলের লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

১৪

আমেরিকা আর ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না – ট্রাম্প

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

১৬

কেরানীগঞ্জের কারাগারে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন সাবেক মন্ত্রী-এমপিরা

১৭

গোয়াইনঘাটবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন আলমগীর হোসেন শিকদার

১৮

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৯

সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত

২০

Design & Developed by BD IT HOST