নিউজ এডিটর
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি :জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকে তার ব্যবহৃত প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, ৯৯৯ নম্বরে কলটি ময়মনসিংহ জেলা পুলিশ কন্ট্রোল রুমে পৌঁছালে পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাজীবাড়ী এলাকার আরিফ হোসেন অপু নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে অপহৃত কিশোরী ইতি আক্তার (১৬)-কে উদ্ধার করা হয়। অভিযানের সময় অপহরণকারী মো. মনির হোসেন (৪৫)-কে তার ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-৩২-৫০১৮। পুলিশ জানায়, উদ্ধারকালে ভিকটিমকে প্রাইভেটকারের পেছনের ব্যাকডালার ভেতরে আটক অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভিকটিম ইতি আক্তার তার সঙ্গী ছামি আহম্মেদ ওয়াজ করনী (১৯)-এর সঙ্গে ময়মনসিংহের ত্রিশাল যাওয়ার উদ্দেশ্যে ঢাকা উত্তরা আজমপুর এলাকা থেকে উক্ত প্রাইভেটকারটি ভাড়া করেন। ভরাডোবা বাজার এলাকায় পৌঁছালে গাড়ির চালক ও ছামি আহম্মেদ চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামেন। এ সময় কৌশলে চালক ছামি আহম্মেদকে সেখানে ফেলে রেখে ভিকটিমকে নিয়ে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে প্রাইভেটকারের ব্যাকডালায় আটক অবস্থায় ভিকটিম কৌশলে ৯৯৯ নম্বরে কল করতে সক্ষম হলে পুলিশ দ্রুত অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে অভিযুক্তের দ্বারা ভিকটিম একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১০

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১১

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১২

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৩

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৪

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৫

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৬

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৭

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৮

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

২০

Design & Developed by BD IT HOST