নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাদুকাটা নদীর পাড় ধসে নিহত লিয়াকত আলী

লাকী আক্তার সিলেট থেকেঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর পাড় ধসে লিয়াকত আলী (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।আজ রোববার (২৯ মার্চ) ভোর ৬টার দিকে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া-ঝালরটেক এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লিয়াকত আলী বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘাগটিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহা (৩২), ভাতিজা তানশি (২৯) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে শাহ মান্নার (২৮)-এর নেতৃত্বে একটি জোগাল (বেশ কয়েকটি ছোট নৌকার সমষ্টি) অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলছিল।এসময় হঠাৎ পাড় ভেঙে বালু পড়ে লিয়াকত আলীর ওপর।লিয়াকতের সহকর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ সিরাজপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে অভিযুক্ত তানশি বলেন, ‘জায়গাটা আমার না। এটা মুশালমের জায়গা। আমরা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নই।তালহা বলেন, ‘বিএনপি সরকারে থাকায় কিছু না করলেও বিএনপি করায় আমাদের নাম চলে আসে। জায়গাটা মুশালমের। গতকাল বাঁশের মোড়া পাড়ে রেখেছে মুশালম। ওই মোড়ার চাপেই পাড় ভেঙেছে।’অপরদিকে মুশালম বলেন, ‘আমার জায়গার ওপর অভিযোগ আসছে। ৫ আগস্টের পর থেকে আমি নদীর পাড়েই যেতে পারি না। তালহা জোরজুলুম করে জায়গাটা দখল করতে চাচ্ছে। বাঁচার জন্য এখন আমার নাম বলছে তারা।’তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউ জানাননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

২

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৩

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৫

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৬

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৮

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

৯

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১০

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১১

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১২

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৩

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৪

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৫

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৮

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

১৯

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

২০

Design & Developed by BD IT HOST