শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মে ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি:জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে, ২০২৬) মেলান্দহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি,শ্রমিক দল এবং স্থানীয় বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।সকালে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে মেলান্দহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।র‍্যালিতে মেলান্দহ অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় তারা শ্রমিকের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আজকের দিনটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিন। মে দিবসের মূল লক্ষ্যই ছিল শ্রমিকের মর্যাদা রক্ষা করা। আমরা সবসময় সাধারণ শ্রমিকদের পাশে আছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাব।”শান্তিপূর্ণভাবে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‍্যালিটি পুনরায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST