নিউজ এডিটর
১ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি: ৯ বছরের শিশু গৃহপরিচারিকা আয়েশা আক্তারকে পাশবিক নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— চিকিৎসক কে. এম. আব্দুল্লাহ আল নোমান ও তার স্ত্রী কিমিয়া সাদাত তোফা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশু আয়েশা সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের রাকিব মিয়ার মেয়ে। প্রায় ৯ মাস আগে শহরের উত্তর মৌড়াইল এলাকার ওই চিকিৎসক দম্পতির বাসায় তাকে কাজে পাঠানো হয়। পরিবারের অভিযোগ,গত তিন মাস ধরে শিশুটির সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। সম্প্রতি চিকিৎসক দম্পতি দাবি করেন, আয়েশা টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গেছে। এই মর্মে গত ২৬ এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তারা। পুলিশি তদন্ত ও জিডির সূত্র ধরে বুধবার (২৯ এপ্রিল) ওই বাসার পাশের একটি বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন,শিশুটির শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ও ক্ষত রয়েছে। আয়েশার পরিবারের দাবি, চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিয়মিত নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নোমান জানান, তার স্ত্রী গর্ভবতী হওয়ায় আয়েশাকে রাখা হয়েছিল। তিনি প্রশিক্ষণে বিদেশে থাকাকালীন শিশুটি টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST