মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত-৩ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত-৩

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আজ ১৪/৯/২৪ ইং রোজ শনিবার বিকাল সাড়ে ৩টায়
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তাইয়ান আহমাদ ফাহাদ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
ঘটনাটি রাধিকা-নবীনগর সড়কের নবীনগর ব্রাহ্মণহাতা এলাকায় ঘটে।
নিহত ফাহাদ বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
তিনি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে ছাত্রদল নেতা ফাহাদ ও লিটন মোটরসাইকেলে বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। যাওয়া পথে নবীনগরের ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকারসহ দুজন আহত হয়।
আহত অবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমাদ ফাহাদকে মৃত বলে ঘোষণা করেন। অটোরিকশার এ যাত্রীসহ আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি বলেন, আমরা বিএনপির একটি প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলাম। ফাহাদ মোটরসাইকেল চালানোর সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ফাহাদ ও লিটন আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাইয়ান আহমাদ ফাহাদ নামের এক যুবক নিহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST