নিউজ এডিটর
১০ ডিসেম্বর ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

অভিযোগ বার্তা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পুড়ানো ও নাশকতার দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উল্লেখ্য, একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১০

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১১

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১২

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৩

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৪

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৫

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৬

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৭

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৮

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৯

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

২০

Design & Developed by BD IT HOST