ঝিনাইদহের মহেশপুর সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে কাভার্টভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন (১৯) নামে ইম্পেক্স মটরের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। এ সময় পুলিশ ঢাকা মেট্রো-ম ১১-৭৪৬৫ নম্বরের কাভার্টভ্যান ও চালক মিলন মোল্লাকে(৪২)আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সাগর হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইম্পেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটর সাইকেল ট্রায়ালের জন্য বের হলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে রাস্তার উপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্টভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রকি (২২) নামের ওই মোটর সাইকেলের মালিক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগর হোসেনের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা স্থল থেকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্টভ্যান ও চালক পিরোজপুর জেলার রঘুনাথপুর গ্রামের ওহিদ মোল্লার ছেলে মিলন মোল্লাকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST