আবারও ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ট্রেন লাইনচ্যুত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ মে ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ট্রেন লাইনচ্যুত

অভিযোগ বার্তা ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর আবারও একই স্থানে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরপর দুটি ট্রেন দুর্ঘটনায় রেলযাত্রীদের মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি৪ হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির শেষ বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকা সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৬টার দিকে তূর্ণা নিশীথা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় স্টেশনের প্রবেশমুখে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে এগোচ্ছিল। তখনই শেষ বগির একটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ওই দিন রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পুনিয়াউট এলাকার আউটারে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় উদ্ধারকাজ শেষে শনিবার ভোর ৫টা ৩৩ মিনিটে ‘পর্যটন এক্সপ্রেস’ স্টেশন অতিক্রম করে এবং আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পুনরায় লাইনচ্যুতি ঘটায় রেল চলাচলে আবারও বিঘ্ন ঘটে, বিশেষ করে ডাউন লাইনে।

রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই আউটার সিগন্যালে পরপর দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হওয়ায় সেটি ফেলে রেখে মাত্র আধ ঘণ্টা পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। আপ43 লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST