নিউজ এডিটর
২৪ মে ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে তিন দুর্ঘটনা

কক্সবাজার প্রতিনিধি:মাত্র দেড় কিলোমিটার এলাকায় তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে। এসব দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) দুপুরে অল্প সময়ের ব্যবধানে দুর্ঘটনাগুলো ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দিন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. নাসির উদ্দিন জানান, মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা মুরাপাড়া এলাকায় হানিফ-সৌদিয়া পরিবহনের দুই বাস, গুচ্ছগ্রাম এলাকায় বাস-সিএনজি ও রশিদনগরে সৌদিয়া-মারসা পরিবহনের দুই বাসে সংঘর্ষ হয়েছে। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনাগুলো ঘটেছে। এসব সংঘর্ষে নিহতের ঘটনা না ঘটলেও প্রতিটি বাসের যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্য হতে ৪০-৫০ জনকে নামিয়ে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের অনেকেই নিজেদের মতো চলে গেছেন।তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ টিম। আহতদের চিকিৎসার ব্যবস্থা করে দুর্ঘটনা কবলিত বাসগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

২

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৩

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৪

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৫

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৬

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৭

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৯

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১০

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১১

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১২

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৩

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৪

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৫

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৬

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৯

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

২০

Design & Developed by BD IT HOST