নিউজ এডিটর
৩১ মে ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে আবারও করোনার ঊর্ধ্বগতি একদিনে মৃত্যু ৭

আন্তর্জাতিক ডেস্কঃভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে স্থবিরতার পর হঠাৎ করেই এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৫ মে সংক্রমণ বেড়ে ১,০০০ দাঁড়িয়েছিল। আর পাঁচ দিনের মাথায় শুক্রবার পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ২,৭১০ জন।ভারতে সর্বাধিক করোনা সংক্রমণের সংখ্যা রয়েছে কেরালায়। দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে আক্রান্ত ১ হাজার ১৪৭ জন। মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪, গুজরাটে ২২৩ জন, কর্নাটক ও তামিলনাড়ু উভয় রাজ্যেই সংক্রমিত ১৪৮ এবং পশ্চিমবঙ্গে ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এছাড়াও রাজস্থানে ৫১, উত্তরপ্রদেশে ৪২, পদুচেরিতে ২৫ জন সংক্রমিত হয়েছেন।এই সংখ্যাটা বলে দিচ্ছে ভারতে কত দ্রুত গতিতে করোনার সংক্রমণ বাড়ছে।তথ্য বলছে, এই ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। অথচ চলতি বছরে গত পাঁচ মাসে মৃত্যু সংখ্যা ছিল ২২ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২ জন এবং দিল্লি, গুজরাট, কর্নাটক, পাঞ্জাব এবং তামিলনাড়ুতে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।সেক্ষেত্রে দেশটিতে করোনার যে নতুন ধরন এসেছে, তাতে দিল্লিতে মৃত্যু এটাই প্রথম মৃত্যু।ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কনসোরটিয়াম(আইএনএসএসিওজি)-এর রিপোর্ট জানিয়েছে, ভারতে ‘কোভিড-১৯’ এর যে দুটি সাব ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে, তা হলো: এনবি.১.৮.১ এবং এলএফ.৭। এই দুইটি সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রজাতির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এখন পর্যন্ত এনবি.১.৮.১ এবং এলএফ.৭– এই সাব-ভ্যারিয়েন্টগুলির মধ্যে উদ্বেগের কোনো কারণ নেই।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে,আতঙ্কের কিছু নেই।তবু সংশ্লিষ্ট রাজ্যগুলির সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। হাসপাতাল গুলিকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধপত্র এবং করোনা প্রতিরোধী টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় মেডিকেল স্টাফদের প্রস্তুত রাখা হচ্ছে এবং সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালগুলির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। যদিও একই সঙ্গে অযথা আতঙ্কিত বা গুজব না ছড়ানোরও আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণের শিকার ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত হালকা উপসর্গ যেমন মাথাব্যথা, গলা খুসখুস, জ্বর, সর্দি, পেটে ব্যথা বা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা যাচ্ছে। কোভিড-১৯ এখন অন্য ধরনের ভাইরাল সংক্রমণ হিসাবে বিবেচিত হলেও, হাতের পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনবহুল স্থানে মাস্ক পরা এবং অপ্রয়োজনীয় সমাবেশ এড়িয়ে চলার মতো মৌলিক পরামর্শ দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST