মাদকের টাকা যোগাড়ে ডাব চুরি করতে এসে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ অগাস্ট ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের টাকা যোগাড়ে ডাব চুরি করতে এসে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা যোগাতে ডাব চুরি করতে এসে গাছ থেকে ছিটকে পড়ে কাজল হোসোন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন৷

সোসবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে এই ঘটনা জানতে পেরে স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানা, এই ছেলেটির দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারিকেল পেড়ে বিক্রি করে মাদক সেবন করত। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সেই সুবাদে জেলা পরিষদের ঝলমলিয়া ডাক বাংলাতে ডাব চুরির উদ্দেশ্যে এসেছিল। গাছটি অতিরিক্ত পিছলা থাকার কারণে হয়তো গাছ থেকে পড়ে মারা গেছে বলে আমরা সাধারণ মানুষ মনে করি।

মাবিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ডায়াবেটিস জনিত রোগের জন্য প্রতিদিন সকালে আমি রাস্তা দিয়ে হাটা-হাটি করি। আজকে ঝলমলিয়া হাটবার সেই জন্য আমি রাস্তায় না হাটা-হাটিকরে ডাকবাংলার ভিতরে হাঁটার সময় লক্ষ্য করি একজন লোক পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তোবা পাগল হবে। কিছুক্ষণ পরে ভালো করে লক্ষ্য করে দেখি তার পেটে কোন নিঃশ্বাসের পেটের উচু নিচু নমুনা দেখা যাচ্ছে না। সেই সময় আমি ডাকবাংলো কেয়ারটেকারকে ডেকে এনে দেখায়।

ঝলমলিয়া ডাকবাংলোর কেয়ার টেকার মোঃ আক্কাস আলী বলেন, এই ডাকবাংলোয় সকল জায়গা উন্মুক্ত যে কোন সময় মানুষ আসতে যেতে পারে। রাতে আমি ঘুমিয়ে ছিলাম গাছ থেকে পড়ার কোন শব্দ পাইনি। ভোর সাড়ে ৫ টার সময় মাবিয়া নামের একজন আমাকে ডেকে জানালে আমি এসে দেখি একজন মরেপড়ে আছে। পরে আমি আমার উদ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে তারা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন,আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডাব গাছ থেকে পড়ে মৃত্যু ঘটনা ঘটেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST