"জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার"—স্ট্যাটাসের তিন দিন পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে বাউল ডালিম - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ
৭ অগাস্ট ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার”—স্ট্যাটাসের তিন দিন পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে বাউল ডালিম

‘জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার’। গানের লাইনটি তিন দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলে বাউল ডালিম। তার একদিন পর বৈদ্যুতিক ট্রান্সফরমারের ছবি আপলোড দেন। তবে কে জানতো এই বৈদ্যুতিক ট্রান্সফার সারাতে গিয়েই জীবন দিতে হবে ডালিমকে! আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে ইয়েস কার্ড পেয়ে আলোচনায় এসেছিলেন ডালিম।

পুরো নাম তরিকুল ইসলাম ডালিম হলেও সংগীতাঙ্গনের সবাই তাকে চিনতেন গামছা বাউল ডালিম নামে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র ডালিম।

লোকজ সংস্কৃতির প্রতি ডালিমের ভালোবাসা ও মাটির টান তাকে পৌঁছে দেয় আরটিভির ‘বাংলার গায়েন সিজন-২’ তে। প্রথম অডিশনেই নজর কাড়েন বিচারকদের। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক্ সার্কিটের কারণে মারাত্মকভাবে আহত হোন ডালিম। গান চর্চার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার ও লাইন মেরামতের সময় হঠাৎ করে শক্ সার্কিটের কারণে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যান। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডালিমের এই অকাল মৃত্যুতে দুর্গাপুরের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় শিল্পী, সহকর্মী ও সংগঠকরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাংস্কৃতিক কর্মী রাশেদুর রহমান রাশেদ বলেন, “ডালিম ভাই শুধু একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন না—তিনি ছিলেন আমাদের গ্রামের প্রাণ। তার কণ্ঠে লোকজ সুর ছিল জীবন্ত। তার এই অকাল প্রস্থানে আমরা এক অপূরণীয় ক্ষতির মুখে পড়লাম।”

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাটি শুনেছি। আইনগত বাধা না থাকায় পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST