ওসিকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া বিএনপি নেতার পদ স্থগিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসিকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার ঘটনায় আকতার হোসেন নামে এক বিএনপি নেতার পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএনপি নেতা আকতার হোসেন মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি আকতার হোসেনের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে, গতকাল এক স্মরণসভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হককে এই হুমকি দেন তিনি। এটা নিয়ে রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নানান সমালোচনা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার বাবুর দিঘির পাড়ে পৌর বিএনপির এক স্মরণসভা হয়।

ছড়িয়ে পড়া এই ভিডিওতে আকতার হোসেন বলেন, ‘থানার ওসির চেম্বার এখন দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে তার মামলা নেবে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে যদি আপনার (ওসি) বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’

আকতার হোসেন ওসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওসি সাহেব, ফাজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি। মহেশখালী থেকে বের করব। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন—সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১১

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১২

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৩

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৫

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৬

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

১৭

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১৯

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

২০

Design & Developed by BD IT HOST