পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু (চেয়ারম্যান মিন্টু) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড়ে খড়িবাহী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু চেয়ারম্যান বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুর খবরে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ প্রিয় নেতা “জনতার চেয়ারম্যান” মিন্টুকে শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসছেন।

এদিকে, তার মৃত্যুতে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা: বেলাল হোসেনের উদ্যোগে দিনব্যাপী মানবিক কার্যক্রম

যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত— জামায়াত নেতা

ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা-২০২৬ উদ্বোধন 

শিক্ষিকাকে জুতাপেটা করা, সেই বিএনপি নেতা বহিষ্কার

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুশিয়ারি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সিংগাইরের জয়মন্ডপে ঝোপের মধ্যে নারীর মরদেহ উদ্ধার

১৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

১০

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

১১

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

১২

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

১৩

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৪

ফিজিওথেরাপির আড়ালে রিকাবীবাজারে সপ্না-হ্যাপির দেহ ব্যবসা: জিম্মি তরুণীদের কান্নায় ভারী হচ্ছে সিলেটের আকাশ

১৫

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি আটক

১৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

১৯

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

২০

Design & Developed by BD IT HOST