নিউজ এডিটর
৩ অক্টোবর ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: সাদিক কায়েম

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন শহীদ আবরার ফাহাদ আমাদের যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার ওপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে। আবরার যে চেতনা লালন করতেন জুলাইয়ের সকল শহীদসহ প্রত্যেকে একই চেতনা ও আকাঙ্ক্ষা লালন করতেন।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এ এসব কথা বলেন তিনি। কবর জিয়ারতকালে সাদিক কায়েমকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এসময় আবরার ফাহাদের বাবা এবং স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সাদিক কায়েম আবরার ফাহাদকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক’ এবং প্রেরণার বাতিঘর হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই খুনি হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ আবরারকে নির্মমভাবে সারারাত নির্যাতন করে শহীদ করেছে। অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি, প্রতিবছর যেন ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়।তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন দেশের প্রতিটি ক্যাম্পাসে ৭ অক্টোবরকে আগ্রাসনবিরোধী আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তিনি জানান, ডাকসুর পক্ষ থেকে তারা এই দিনটিকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করবেন।ডাকসু ভিপি বলেন, অন্তর্বর্তী সরকার যদি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জুলাইয়ের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করতে না পারে, তবে ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি তাদের হতে পারে।কবর জিয়ারত শেষে সাদিক কায়েম কুষ্টিয়া শহরের কটায়খানা মোড়স্থ শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST