কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

“হাসি মুখে রক্ত দান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের আয়োজনে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি শেখ মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা রাখেন সহ সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী ডি.ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম খাঁন এবং ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব দেন এডিস মশার আক্রমনে বর্তমানে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কিভাবে জনমানবের সচেতন করে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। আলোচনায় বিভিন্ন বিষয়ের মধ্যে গুরুত্বারোপ করা হয় কিভাবে রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, তাছাড়া রোগীকে কিভাবে দ্রুত সহযোগিতা করা যায়।

সভায় আরো আলোচনা হয়, বর্তমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের রাস্তায় ব্যাপকভাবে প্রচার মাইক লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে প্রচার মাইকের উচ্চস্বরে প্রচার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বক্তারা আলোচনা করেন। সর্বপরি কিভাবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সার্বিক প্রচার ও প্রসার করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় যে সব সদস্য বেশি রক্ত সংগ্রহ করেছে তাদের ফুলেল শুভেচছা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST