অতিরিক্ত মদ্যপানে কলেজ শিক্ষাথীর মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ অক্টোবর ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত মদ্যপানে কলেজ শিক্ষাথীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি:

দুর্গাপূজার ছুটিতে মামাবাড়িতে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের অদম্য মেধাবী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী নন্দিনী রানি সরকার (২০) মৃত্যুবরণ করেছেন। তার এই আকষ্মিক মৃত্যুতে পরিবার, শিক্ষাঙ্গন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষ্যে নন্দিনী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যান। সপ্তমীর দিন সেখানে তিনি বান্ধবীদের সাথে বিভিন্ন পূজামন্ডপে ঘুরতে বের হন। ঘুরতে যাওয়ার একপর্যায়ে তিনি বন্ধুদের সঙ্গে মদপান করেন। রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরের দিন আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। রোববার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিনী।

মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের দরিদ্র পরিবারের সন্তান নন্দিনী ছিলেন অটোচালক অনিল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ঢাকা মেডিকেলে চান্স পান। কিন্তু আর্থিক অনটনের কারনে ঢাকা মেডিকেলে তখন ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মানিকগঞ্জে জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবানদের দৃষ্টিগোচর হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পড়াশোনার দায়িত্ব নেন এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

নন্দিনীর বড় কাকা গণেশ চন্দ্র সরকার বলেন, “খবর পেয়ে আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত মদপানের কারণেই নন্দিনীর মৃত্যু হয়েছে। সে ছিল আমাদের পরিবারের গর্ব। এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

তার শিক্ষক সানি রহমান বলেন, “নন্দিনী ছিল অসাধারণ মেধাবী। এমন একটি প্রাণবন্ত মেয়ের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”শৈলকূপা থানার ওসি মাসুম খান গণমাধ্যমকে জানিয়েছেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”

দুর্গাপূজার আনন্দঘন সময়ে এক মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পূজার সময় আনন্দ উদযাপনের নামে মদ পান করা থেকে বিরত থাকার জন্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST