নিউজ এডিটর
২ নভেম্বর ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মরার পরেও ভাইয়ের গলা ছাড়েনি বোন এ দৃশ্য কাঁদিয়েছে সবাইকে

নিজস্ব প্রতিবেদকঃজামালপুরের মাদারগঞ্জে নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। একে একে ডুবে মারা গেছে একই পরিবারের পাঁচ শিশু।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানি ঝারকাটা নদীতে।স্থানীয়রা জানান, বাড়ির পাশে নদীতে নৌকা ভাসিয়ে খেলা করছিল পাঁচ শিশু। খেলার এক পর্যায়ে আবু হাসান (৮) নামের এক শিশু নৌকা থেকে নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন পলি আক্তার (১২)। মুহূর্তেই দুজনই তলিয়ে যায়। এরপর তাদের বাঁচাতে নদীতে নামে আরও তিন শিশু। কিন্তু তারাও ফিরে আসেনি।পরে স্থানীয়রা ব্যর্থ হয়ে খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাতভর উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করে।দৃশ্যটি ছিল হৃদয়বিদারক—বোন পলি আক্তার মৃত্যুর পরও ভাই আবু হাসানের গলা জড়িয়ে ছিল। তাদের পাশেই উদ্ধার হয় ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২)-এর মরদেহ। শনিবার (১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা হয় চতুর্থ শিশু কুলসুম আক্তার (১২)-এর মরদেহ। এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী আক্তার (১১)।নিহত শিশুরা হলো—প্রবাসী দুদু মিয়ার সন্তান আবুাসান (৮) ও পলি আক্তার (১২), তাঁদের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২) এবং আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২)।নিখোঁজ বৈশাখীর স্বজনেরা জানান, তার ভাইয়ের শুক্রবার বিয়ে ছিল। দুপুরে গোসল করতে গিয়ে নদীতে অন্য শিশুদের সঙ্গে খেলতে নেমে আর ফেরেনি বৈশাখী।জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন,পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশু এখনো নিখোঁজ। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুরো এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।মরার পরেও ভাইয়ের গলা ছাড়েনি বোন—এ দৃশ্য কাঁদিয়েছে সবাইকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

২

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৩

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৪

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৫

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৬

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৭

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৯

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১০

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১১

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১২

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৩

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৪

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৫

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৬

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৯

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

২০

Design & Developed by BD IT HOST