ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ ডিসেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ এর আহ্বায়ক শামীম আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে গড়ে উঠলেই একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করাই হোক তোমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শুধু ফলাফলভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা প্রদান করে আসছে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তারা যেমন গর্বের, তেমনি যারা পুরস্কার পায়নি তারাও আমাদের ভবিষ্যৎ সম্পদ। সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক রুমানুল ফেরদৌসী রুমা, ব্যবস্থাপনা পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষা মানে শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষা মানে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের সম্মান ও অভিভাবকদের দোয়া থাকলে সাফল্য অবশ্যম্ভাবী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সুরমা আক্তার। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন,“অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা বশির উদ্দিন চিশতি। পরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার হেপি-র সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিক গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST