ভুটান-ভারত-নেপালের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও কঠোর নিয়ম অস্ট্রেলিয়ার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুটান-ভারত-নেপালের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও কঠোর নিয়ম অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিনিধিঃ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ভিসা মূল্যায়নের স্তর আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের এভিডেন্স (তথ্যপ্রমাণ) লেভেল পরিবর্তন করা হয়েছে।

এই পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন লেভেল ওয়ান থেকে সরাসরি থ্রি-তে নেমে গেছে। এছাড়া ভুটান, ভারত ও নেপালকেও লেভেল থ্রি’র অন্তর্ভুক্ত করা হয়েছে।

শ্রীলঙ্কা লেভেল ওয়ান থেকে টু’তে নেমেছে। মূলত আবেদনের স্বচ্ছতা বজায় রাখা এবং জালিয়াতি রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন এই নির্দেশনার বিষয়ে ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ফিল হানিউড উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ঘনঘন নিয়মের পরিবর্তনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও এজেন্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা আবেদনপত্রে আর্থিক এবং একাডেমিক নথিপত্রে জালিয়াতির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নথিপত্র যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী দেশটিতে গিয়ে অন্য ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে পারে এমন একটি শঙ্কাও কাজ করছে নীতি নির্ধারকদের মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত বা নেপালের ক্ষেত্রে এই পরিবর্তন প্রত্যাশিত থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এই অবনমন কিছুটা অভাবনীয়। অভিযোগ রয়েছে, বর্তমানে কিছু কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে জাল আর্থিক নথি তৈরি এবং অন্যের ফান্ড নিজের নামে দেখানোর মতো অত্যাধুনিক জালিয়াতির ঘটনা ধরা পড়ছে।

যা শনাক্ত করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাব-এজেন্ট বা এগ্রিগেটরদের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করায় ঝুঁকির মাত্রা আরও বাড়ছে। তাই এমন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতে জড়িতরা।

এই নতুন নিয়মের ফলে এখন থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা এবং আর্থিক স্বচ্ছতার প্রমাণাদি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। এর ফলে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সুবিধা পেলেও যারা ভুল তথ্য দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করছিল তাদের জন্য পথ আরও কঠিন হয়ে উঠল বলে দাবি করছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১০

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১১

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১২

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

১৩

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১৪

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১৫

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১৬

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১৭

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৮

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

২০

Design & Developed by BD IT HOST