ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল, এক অনন্য দ্বীনি সমাবেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জানুয়ারী ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল, এক অনন্য দ্বীনি সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাই হাওর। প্রতি বছর ১৫ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল। এটি কোনো গতানুগতিক ওরস নয়; বরং ঈমান, আমল ও আত্মশুদ্ধির এক ব্যতিক্রমধর্মী দ্বীনি সমাবেশ।

ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে বালাই হাওরে। বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের অনেকেই ১৪ জানুয়ারি থেকেই ছাহেববাড়িতে উপস্থিত হন।

যিকর, তিলাওয়াত, দুরূদ ও দোয়ার নূরানী আবেশে ভেঙে পড়ে অহংকার, গলে যায় কঠিন হৃদয়।

আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে দিনভর চলে কুরআন ও হাদীসের খতম, খতমে খাজেগান, দালাইলুল খাইরাত পাঠ এবং সম্মিলিত মুনাজাত।

জোহর থেকে আসর, মাগরিব থেকে ফজর,প্রতিটি ওয়াক্তের নামাজেই সৃষ্টি হয় মুসল্লিদের জনসমুদ্র।মাগরিবের পর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাঁচ তরিকার যিকর ও তাওবাহ-বাইয়াত অনুষ্ঠিত হলে পুরো হাওর প্রান্তর এক আত্মিক আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে।

পাপ থেকে পুণ্যের পথে ফেরার শপথ, ঈমান, আখলাক ও আমলের দীক্ষা এই মাহফিল মানুষের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা জোগায়।এই মাহফিলে নেই কৃত্রিমতা, নেই বাড়াবাড়ি। আছে শুধু যিকর, নসিহত ও নবীপ্রেমে ভরপুর এক স্বচ্ছ দ্বীনি পরিবেশ। তাই ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল হয়ে উঠেছে মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত।

আগামী ১৫ জানুয়ারি২০২৬ আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফল করতে ইতোমধ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সেবায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুশৃঙ্খল ও সুন্দর ব্যবস্থাপনায় প্রতিবারের মতো এবারও বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১১

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১২

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৩

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৪

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৫

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৬

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৭

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৮

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

১৯

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST