দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা
রাজশাহী অফিস
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রাজশাহীর দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সুমন আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফারুক হোসেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে চালু থাকা পে-স্কেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন।

বক্তারা আরও বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে গেলেও দীর্ঘদিন ধরে তাদের বেতন কাঠামো হালনাগাদ করা হয়নি। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আসন্ন নির্বাচনের আগেই ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট জারি করে তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

টাঙ্গাইলের কালিহাতি ও ভূঞাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আগামী নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই – এস এ জিন্নাহ কবীর।

১০

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

১১

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

১২

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

১৩

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৫

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

১৬

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

১৯

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST