নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান এবং গতিবিধি জানানোর জন্য ওই অঞ্চলের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা। সংস্থাটি এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমানে হাজার হাজার মার্কিন সেনাসদস্য ওই অঞ্চলের বিভিন্ন হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আত্মগোপন করে আছে। ওয়াশিংটন নিজেদের স্বার্থে স্থানীয় আরব নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলেও এতে অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকানদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো হোটেল বা বাসাবাড়িতে তাদের আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে আইআরজিসি। একই সঙ্গে সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে তাদের লুকিয়ে থাকার জায়গাগুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়াকে একটি ‘ইসলামী দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছে ইরান। এই তথ্যগুলো পাঠানোর জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পাঠানো তথ্যের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণাটি এলো। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সরাসরি হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST