জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশী দামে বিক্রি,ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশী দামে বিক্রি,ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রি এবং অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পৃথক দুটি বাজারে এই তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে দেখা যায়, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারের ‘আলী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে কোনো মূল্যতালিকা ছিল না।এ সময় দোকানটি গ্রাহকদের কাছ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় করছিল পরে এই অপরাধে দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক খেয়াঘাট বাজারে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে খুচরা ও পাইকারি তেল ব্যবসায়ী সুকুমারের দোকানে অবৈধভাবে ডিজেল মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায়ে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মানিকগন্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের  বলেন, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST