
মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি:জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে, ২০২৬) মেলান্দহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি,শ্রমিক দল এবং স্থানীয় বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।সকালে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে মেলান্দহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।র্যালিতে মেলান্দহ অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় তারা শ্রমিকের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আজকের দিনটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিন। মে দিবসের মূল লক্ষ্যই ছিল শ্রমিকের মর্যাদা রক্ষা করা। আমরা সবসময় সাধারণ শ্রমিকদের পাশে আছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাব।”শান্তিপূর্ণভাবে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিটি পুনরায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST