
নিজস্ব প্রতিবেদক,গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় ৫৫ বছর বয়সী এক নারীর সঙ্গে ২৬ বছর বয়সী এক যুবকের বিয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসম এই বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ওই নারীর আগের ঘরের সন্তানদের সঙ্গে শুরু হয়েছে চরম বিরোধ। সন্তানদের অভিযোগ,বিয়ের পর তাদের ঘরছাড়া করে দেওয়া হয়েছে এবং তাদের বাবার কবরসহ জমি বিক্রি করে দিচ্ছেনমা। বিয়ে নিয়ে ওই নারীর ব্যাখ্যাবিয়ে প্রসঙ্গে আলোচিত ওই নারী গণমাধ্যমকে জানান,তার ছোট মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। মেয়ের পড়াশোনা শেষ করতে আরও ৫ থেকে ৭ বছর সময় লাগবে। তিনি বলেন, “তখন তো আর আমার বিয়ের বয়স থাকবে না,তখন আমি একা কী করবো?।একাকীত্ব দূর করতে এবং ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। সন্তানদের অভিযোগ ও বাড়িছাড়া হওয়ার দাবিওই নারীর বড় মেয়ে মর্জিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে জানান, তার মা ২৬ বছর বয়সী এক যুবককে বিয়ে করে তাদের পৈতৃক ভিটা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের দাবি, তাদের মা বিয়ের পর আগের সংসারের সন্তানদের অস্বীকার করছেন এবং সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মামলাও করেছেন। এমনকি প্রথম স্বামীর কবরের জায়গাটুকুও বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন ।
এলাকাবাসীর প্রতিক্রিয়াস্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাটি নিয়ে এলাকায় গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছে। বাহাদুরপুর এলাকার বাসিন্দারা এই অসম বিয়ে এবং পারিবারিক বিবাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্তমানে ওই নারী ও যুবক একসাথেই বসবাস করছেন, তবে সন্তানদের সঙ্গে সৃষ্ট আইনি ও সামাজিক জটিলতা এখনও কাটেনি
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST