নিউজ এডিটর
৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

অনলাইন ডেস্কঃপ্রায় ৩৫ বছর আগের অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চার ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন, বছিরুন্নেছা।আদালতের অতিরিক্ত পিপি হাদীউজ্জামান শেখ হাদী জানান, ১৯৯০ সালের ১৮ জুলাই শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে হিমুর সঙ্গে পাশের কাশীনাথপুর গ্রামের দেলবর খন্দকারের ছেলে আরমানের মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে দেলবর খন্দকার তার ছেলে আরমানকে অপহরণ করা হয়েছে অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।ওই মামলায় আমির হোসেন মণ্ডল, তার ভাই ইমাম মণ্ডল, ছেলে বাবু মণ্ডল, হিমু মণ্ডলকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।পরে সাজা ভোগ শেষে তারা আরমানকে খুঁজতে থাকেন। ২০০৯ সালে গোপন সূত্রে জানতে পারেন, আরমান পাবনার চাটমোহরে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। বিষয়টি র‌্যাবকে জানানো হলে র‌্যাব সদস্যরা গিয়ে তাকে আটক করেন।এ ঘটনায় মিথ্যা অপহরণ মামলা করায় কারাভোগকারী বাবু মণ্ডল বাদী হয়ে মামলার বাদী ও সাক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।তবে মামলা চলাকালীন বাদী ও ভিকটিম মারা যান।পরবর্তীতে আদালত মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হওয়ায় চার সাক্ষীকে ১০ বছর করে কারাদণ্ড দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST