চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রামঃ

আজ ভারতের নবনিযুক্ত সহকারী হাইকমিশনার এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন চসিক মেয়রে সাথে এসময় মেয়র মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার অনুরোধ করেন এবং
চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষের ভারত ভ্রমণ সহজ করতে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রদানের হার ও গতি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে নিযুক্ত ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। আজ সোমবার, ১১ মে ২০২৬, টাইগারপাসস্থ নগর ভবনে মেয়র কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে মেয়র বলেন, “চট্টগ্রামের বিপুল পরিমাণ মানুষ চিকিৎসা গ্রহণ এবং পর্যটনের উদ্দেশ্যে ভারতে যান। বিশেষ করে আজমীর শরীফ, নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ, আগ্রার তাজমহল এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থান থাকার কারণে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ভারত ভ্রমণ করেন। চট্টগ্রামের এই মানুষদের সুবিধার্থে মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা প্রদানের হার ও গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
এছাড়া মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাদান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবহিত করেন।
এসময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চট্টগ্রামের সাথে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মেয়র নবনিযুক্ত সহকারী হাইকমিশনারকে চট্টগ্রামে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে চসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শ্রী হরিশ কুমার চট্টগ্রামের উন্নয়নে মেয়রের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মেয়র মহোদয় সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST