নিউজ এডিটর
১৮ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটি গঠন: সভাপতি মুশকিল, সম্পাদক হিবায়েত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) উপজেলা শাখার উদ্বোধন ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।একই সাথে আগামী কার্যকালের জন্য জনাব মুশকিল আহসানকে সভাপতি এবং জনাব হিবায়েত উল্লা হিবাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।আজ সোমবার (১৮ মে, ২০২৬) বিকাল ৪টায় মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি মিলনায়তনে এই সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এস এম ফিরোজ আহমেদ।নবগঠিত কমিটির সভাপতি মুশকিল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতিআলহাজ্ব আব্দুল গফুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)স্নেহাশীষ রায়।নতুন কমিটির সাধারণ সম্পাদক হিবায়েত উল্লা হিবা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজন মফস্বল এলাকার সাংবাদিকতার মান উন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি মাদারগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং গ্রামীণ জনপদের সঠিক চিত্র তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আয়োজনটিকে সফল করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST