বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জুন ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

বিপ্লব কুমার বিশ্বাস রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের বিরুদ্ধে। গড়াই নদীর ড্রেজিং কার্যক্রমকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল প্রায় ৪টার দিকে বালিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের অফিস কক্ষে গড়াই নদীর ড্রেজিং কার্যক্রম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এসিস্ট্যান্ট মুরাদের কলার ধরে মুখে ঘুষি মারেন কামরুল ইসলাম। এ সময় অফিসে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, ঘটনাটি নিয়ে জেলা কার্যালয়ে আলোচনা হয়েছে। ভুক্তভোগী কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী। একই কর্মকর্তা দাবি করেন, নারুয়া এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চাপ ও দাবি ছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসও মুরাদ বলেন, আমাকে ঘুষি মারার ঘটনা ঘটেছে। তবে তিনি মুঠোফোনে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। সরাসরি সাক্ষাতে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে যুবদল নেতা মো. কামরুল ইসলাম ওয়ার্ক এসিস্ট্যান্ট মুরাদকে মারপিটের বিষয়টি অস্বীকার করেছেন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে মুরাদকে মারপিটের বিষয়টি তিনি জানেন।

ঘটনার বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ তাজমিনুর রহমান জানান ওয়ার্ক এসিস্ট্যান্ট মুরাদের সঙ্গে কথা বলে জেনেছি সেখান থেকে অবৈধ পন্থায় বালি নিয়ে যাওয়া হচ্ছিল পরে সে বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তিনি আরও বলেন আমি বিষয়টি নিয়ে ইউএনওর কাছে অভিযোগ জানাবো যেন এর ব্যবস্থা নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

১০

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

১১

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

১২

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

১৩

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

১৪

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

১৫

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

১৬

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১৭

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১৮

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১৯

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST