মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুন ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহঃ
​জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিনের অবহেলিত এই ইউনিয়নকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস নুরে আলম তালুকদার রুনু। সম্প্রতি চর গোবিন্দীতে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে তার সমর্থনে ঢল নামে হাজারো মানুষের।
​বৈঠকে স্থানীয়রা অকপটে জানান, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, যিনি সবসময় সুখে-দুঃখে তাদের পাশে ছিলেন। রুনু তালুকদারকে নিয়ে মাহমুদপুর ইউনিয়নবাসীর মধ্যে এখন ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা তাকেই ‘আগামীর কাণ্ডারি’ হিসেবে বিবেচনা করছেন।
​প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম তালুকদার রুনু বলেন, ‘মাহমুদপুরের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে নাগরিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। আমি কোনো দলীয় সংকীর্ণতা নয়, বরং মাহমুদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগনের পবিত্র আমানত নিয়ে সততা ও দক্ষতার সাথে এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।
​তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের ব্যর্থতা ও দুর্নীতির কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাহমুদপুর ইউনিয়নবাসীর এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।
​এদিনের বৈঠকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবিরসহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

এসময় স্হানীয় ভোটারদের উপস্থিতিতে জনসমুদ্রের রূপ নেওয়া এই বৈঠক প্রমাণ করেছে যে, আগামী নির্বাচনে মাহমুদপুরবাসী পরিবর্তনের পক্ষে রায় দিতে বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST