
নিজস্ব প্রতিনিধি,বাগমারা,রাজশাহীঃ
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে র্যাব-৫ এর বিশেষ অভিযানে ২০৩ বোতল অ্যালকোহল জাতীয় মাদক, ২টি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ অভিযান দল মির্জাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। প্রায় ১৫ থেকে ২০ সদস্যের র্যাব দল অভিযানে অংশ নেয়। এ সময় স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসীও তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করেন। অভিযানে আকাশ (২৮-৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরে তার কাছ থেকে ২০৩ বোতল অ্যালকোহল জাতীয় মাদক উদ্ধার করা হয়।
একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সন্দেহভাজন ২টি মোটর সাইকেল জব্দ করা হয় পরে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST