নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি: ​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী জেলা বিএনপির সভাপতি পদে ক্লিন ইমেজ, পরীক্ষিত ও রাজপথের লড়াকু নেতা আবু বকর সিদ্দিককে দেখতে চান জেলার সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে এই দায়িত্ব দেওয়া হলে রাজশাহী জেলা বিএনপি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও গতিশীল কমিটিতে রূপ নেবে। ​আবু বকর সিদ্দিক বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজশাহী জেলা বিএনপির ১ নম্বর সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পুঠিয়া উপজেলা বিএনপির সফল সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ​রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে তিলে তিলে গড়ে ওঠা এই তুখোড় ছাত্রনেতা ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিসহ দীর্ঘ ৫টি কমিটিতে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সভাপতিসহ ছাত্ররাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ​দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারানির্যাতনের শিকার হয়েছেন, তবুও কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে দলের দুর্দিনে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। ​তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্রজীবন থেকে তিলে তিলে নিজেকে গড়ে তোলা এই পরিশ্রমি ও পরীক্ষিত নেতাকে রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করা হলে তা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং রাজশাহী জেলা বিএনপি একটি ‘রোল মডেলে’ পরিণত হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST