নিউজ এডিটর
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদ পান করে ১৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্কঃভারতের নাগাল্যান্ডে চোলাই মদ পান করে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটি প্রায় তিন দশক ধরে আইনিভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে পরিচিত হলেও, নিষেধাজ্ঞার মধ্যেই অবৈধ মদের কারবার কতটা সক্রিয়, এই ঘটনায় তা ফের সামনে এসেছে।পুলিশ সূত্রে খবর, পূর্ব নাগাল্যান্ডের দুই জেলা মোকোকচুং ও তুয়েনসাংয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মোকোকচুংয়ে অন্তত আটজন এবং তুয়েনসাংয়ে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মদে কোনও ধরনের রাসায়নিক বা বিষাক্ত উপাদান মিশেছিল, তা নিশ্চিত করতে মৃতদের নমুনা গুয়াহাটির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আই. বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ মদ সরবরাহের সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় তিন হাজার বোতল অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।নাগাল্যান্ডে ১৯৮৯ সালে প্রণীত আইন কার্যকর হওয়ার পর রাজ্যে মদ উৎপাদন, বিক্রি ও সেবনের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের বক্তব্য, আইনি নিষেধাজ্ঞা অবৈধ মদের সরবরাহ পুরোপুরি বন্ধ করতে পারেনি; বরং এর ফলে গড়ে উঠেছে একটি সমান্তরাল কালোবাজার।সাম্প্রতিক মৃত্যুগুলি সেই ব্যবস্থার ঝুঁকিকেই সামনে এনেছে। বিশেষ করে মদের সরকারি বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে বিপুল পরিমাণ অবৈধ মদ রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছল, তার উৎস এবং সরবরাহ-শৃঙ্খল এখন তদন্তকারীদের নজরে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

১০

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

১১

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

১২

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৩

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১৪

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১৫

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

১৭

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১৮

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১৯

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

২০

Design & Developed by BD IT HOST