নিউজ এডিটর
২২ অক্টোবর ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ১৩ নম্বর পশ্চিম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের একাংশ ও পরিবারের দাবি, স্কুলের অভ্যন্তরীণ কোন্দল ও আর্থিক সুবিধার জন্য স্থানীয় একটি চক্র ঘটনাটি নিয়ে ষড়যন্ত্রমূলক নাটক সাজিয়েছে। প্রত্যক্ষ সাক্ষীদের সাথে কথা বলে জানা গেছে, ২য় ঘণ্টার পর ( সময় ১১:২৫) অভিযুক্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান, ৩য় ঘণ্টার ক্লাস নেওয়ার জন্য ২য় তলা থেকে নিচ তলায় নেমে দেখেন, ছাত্র-ছাত্রীরা ক্লাসে না গিয়ে মাঠের মধ্যে এলোমেলো দৌড়াদৌড়ি করছে । তিনি তাদের ক্লাসে ঢুকার জন্য বলেন । ৪র্থ শ্রেণির ছাত্রীটি ক্লাসে ঢুকতে গড়িমসি করে তাই তিনি তার পিঠে একটি থাপ্পড় দান এবং ক্লাসে যেতে বলেন। ঘটনাটি স্কুল এর নিচ তলার বারান্দায় হয়েছে। পরবর্তীতে, পূর্বশত্রুতার জেরে স্কুলের কয়েকজন শিক্ষক, প্রধান শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টিকে ধর্ষণচেষ্টা হিসেবে সাজান এবং পুরো ঘটনাকে পরিবর্তন করেন যার সাথে বাস্তবের কোনো মিলই পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, “আমাদের যেভাবে যা বলতে বলা হয়েছে, আমরা সেভাবেই করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।” মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তবে মামলা রেকর্ডের জন্য বাদীপক্ষকে থানায় আসতে বলা হলেও তারা আর যোগাযোগ করেননি। থানায় এলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে। যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। ২৪ বছরের শিক্ষকতা জীবনে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST